উপকরণ
বড় কই মাছ ৫/৬ টি, হলুদগুঁড়া ৪/৫ চামচ, নারকেল কোরা ১ কাপ , শর্ষের তেল সিকি কাপ ও ১ টেবিল চামচ, লাল পাকা মরিচ দিয়ে সাদা শর্ষেবাটা ১ টেবিল চামচ, টক দই ৫ কাপ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, লবণ ১ স্বাদ মতো, চিনি ২ চা-চামচ বা স্বাদ অনুযায়ী, কলাপাতা ২টি, টমেটোবাটা ৫ কাপ, চেরা কাঁচা মরিচ ৪টি, লাল মরিচের গুঁড়া অথবা শুকনা মরিচের গুঁড়া ৫ চা-চামচ।
প্রণালি
বাটিতে টক দই, লাল পাকা মরিচ দিয়ে শর্ষেবাটা, কাঁচা মরিচবাটা, টমেটোবাটা, নারকেলবাটা, হলুদ ও মরিচের গুঁড়া, লবণ, চিনি ও সিকি কাপ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
ট্রে অথবা ডিশে মাছ সাজিয়ে তার ওপর তৈরি করা মিশ্রণ ঢেলে দিন ও তা মাছের দুই পিঠেই ভালো করে মাখিয়ে তিন-চার ঘণ্টা ফ্রিজারে রেখে দিন।
ফ্রাইপ্যানে সামান্য শর্ষের তেল (১ চা-চামচ) মেখে তার ওপর একটি কলাপাতার অর্ধেককে দুই টুকরা করে বিছিয়ে দিন। একটি একটি করে কই মাছ তাতে সাজিয়ে ডিশে বা ট্রেতে লেগে থাকা মিশ্রণ ওপর থেকে দিয়ে দিন, যেন মাছগুলো ঢেকে যায়। এতে চেরা কাঁচা মরিচ দিয়ে বাকি অর্ধেক কলাপাতাকে দুই টুকরা করে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি রেখে ৩০–৪০ মিনিট রাখুন। তারপর ঢেকে দেওয়া কলাপাতা তুলে নিয়ে ১ টেবিল চামচ শর্ষের তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন।
পরিবেশন ডিশে মাপমতো কলাপাতা বিছিয়ে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে মাছগুলো সাবধানে তাতে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি দিয়েছেন ----- ফাতিমা আজিজ








0 comments:
Post a Comment